রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

হজ্জ (৮ ) সফরের সামান ও পথে পালনীয় নিয়ম



হজ্জ (পর্ব – ৮)
📚সৌভাগ্যের পরশমনি ✍🏻ইমাম গাজ্জালী(রহ.)

সফরের সামান  পথে পালনীয় নিয়ম 

হজ্জের উদ্দেশ্যে বাহির হইবার পূর্বে তওবা করিয়া লইবে। কাহারও কোন ক্ষতি করিয়া থাকিলে ইহা পূরণ করিয়া দিবে। ঋণ থাকিলে পরিশোধ করিবে। নিজ পরিবারে স্ত্রী-পুত্রাদি যে সকল পোষ্য আছে তাহাদের জীবিকা নির্বাহের প্রয়োজনীয় দ্রব্য  অর্থ দিয়া দিবে। অসিয়তনামা লিখিবে। হালাল মাল হইতে পাথেয় লইবে। সন্দেহজনক মাল লইবে না। কারণসন্দেহজনক মাল দ্বারা হজ্জ করিলে হজ্জকবুল না হওয়ার আশঙ্কা আছে। এই পরিমাণ মাল সঙ্গে লইবে যাহাতে পথে ফকির-মিসকিনদিগকে কিছু কিছু দান করিতে পার। গৃহ হইতে বহির্গত হওয়ার পূর্বে পথের শান্তি  নিরাপত্তার উদ্দেশ্যে আল্লাহর নামে কিছু দান-খয়রাত করিবে। বাহনের জন্য সবল দ্রুতগামী বাহন ভাড়া করিবে। যাবতীয় মালপত্র বাহনে‍র মালিককে দেখাইয়া (পরিবহন সংস্থার দৃষ্টি গোচর করিবে) ভাড়া ঠিক করিবে যেন সে পরে অসন্তুষ্ট না হয়। অভিজ্ঞ নেককার সঙ্গী খুঁজিয়া লইবে যেন ধর্মকার্যে  রাস্তার সুবিধা-অসুবিধা সম্বন্ধে উপদেশ প্রদানে সহায়তা করিতে পারেন। যাত্রাকালে বন্ধুবান্ধব  আত্মীয়স্বজনের নিকট হইতে বিদায় গ্রহণ করিবে এবং স্বীয় মঙ্গলের জন্য তাঁহাদের নিকট দু' চাহিবে। তাহাদের জন্যও এইরূপ দু' করিবে

(اسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَ أَمَانَتَكَ وَخَوَاتِمَ عَمَلِكَ -)

অর্থাৎ “তোমার ধর্মতোমার রক্ষণাবেক্ষণ  তোমার কর্মের পরিণাম আল্লাহ্ নিকট সমর্পণ করিতেছি।

ইহার উত্তরে হজ্জযাত্রীর জন্য তাহারা এইরূপ দু' করিবে। “আল্লাহ্তোমাকে স্বীয় হিফাযত ও করুণায় রাখুন। পরহিযগারীকে আল্লাহ্ তোমার পথের সম্বল করুন। তিনি তোমাকে যাবতীয় ক্ষতি হইতে দূরে রাখুনতোমার গুনাহ্ মাফ করুন এবং তুমি যে দিকেই মুখ ফিরাও না কেনএকমাত্র মঙ্গলের দিকেই তোমার দৃষ্টি নিবদ্ধ রাখুন।


গৃহ হইতে বাহির হওয়ার সময় দুই রাকআত নফর নামায পড়িবে-সূরা ফাতিহার পর প্রথম রাকআতে সূরা কাফিরূন  দ্বিতীয় রাকআতে সূরা ইখলাস নামায শেষে এই দু' পড়িবে- (

اللَّهُمَّ أَنْتَ صَاحِبُ فِي السَّفْرِ وَ اَنْتَ الْخَلِيفَةُ فِي الْأَهْلِ وَالْوَلَدِ وَالْمَالِ احْفَظْنَا وَإِيَّاهُمْ مِنْ كُلِّ أَفَةٍاللّهُمَّ إِنَّا نَسْئَلُكَ فِي مِسِيرِنَا هَذَا الْبِرِّ وَالتَّقْوَى وَ مِنَ الْعَمَلِ مَا تَرْضَى -)


অর্থাৎ “হে আল্লাহ্এই সফরে আপনিই আমার সাথী এবং আমার পরিবারবর্গ সন্তান-সন্ততি ও ধন-সম্পত্তিতে আপনিই প্রতিনিধি। আমাদিগকে  তাহাদিগকে সকল বিপদাপদ হইতে রক্ষা করুন। হে আল্লাহ্ এই সফরে আমরা আপনার নিকট নেকীপরহিযগারী  আপনার পছন্দনীয় আমল প্রার্থনা করি।” 

তৎপর গৃহের দ্বারে দাঁড়াইয়া এই দু' পড়িবে-

(بَسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ الَّا بِاللَّهِ اللَّهُمَّ بِكَ انْتَشَرْتُ وَ عَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَاعْتَصُمْتُ وَإِلَيْكَ تَوَجَّهْتُ اللَّهُمَّ زَوَدْنِي التَّقْوى وَاغْفِرْ لِي ذَنْبِي وَوَجَّهْنِي لِلْخَيْرِ أَيْنَمَا تَوَجَّهْتُ -)


অর্থাৎ, “আল্লাহ্ তায়ালার নামে আরম্ভ করিতেছিআল্লাহর উপরই ভরসা করিলাম। আল্লাহ্ সাহায্য ব্যতীত গুনাহ্ হইতে বিরত থাকার  নেক কার্য করিবার কোন ক্ষমতাই নাই। হে আল্লাহ্ ! আপনার নামে বাহির হইলাম এবং আপনার উপরই নির্ভর করিলামআপনাকেই দৃঢ়রূপে ধারণ করিলাম এবং আপনার দিকেই মুখ করিলাম। হে আল্লাহ্ ! পরহিযগারীকে আমার পথের সম্বল করিয়া দেনআমার গুনাহ মাফকরুন এবং আমি যে দিকেই মুখ ফিরাই একমাত্র মঙ্গলের দিকেই আমার মুখ ফিরাইয়া দিবেন।” (আমিন)


যানবাহনের উপর আরোহণকালে এই দো' পড়িবে-

بِسْمِ اللهِ وَ بِاللَّهِ وَ اللهُ أَكْبَرْ سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا) هُذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ-)


অর্থাৎ “আল্লাহ্ নামে  আল্লাহর সহিত আরম্ভ করিতেছি। আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ। সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি যিনি ইহাকে (অর্থাৎ যানবাহনকেআমাদের বশীভূত করিয়াছেন এবং আমরা ইহার আহার প্রদানকারী নহি। নিশ্চয়ই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী।” সফরকালে সমস্ত রাস্তায় কুরআন শরীফ তিলাওয়াত  আল্লাহ্'র যিকিরে মশগুল থাকিবে এবং উচ্চ স্থানে আরোহণ করিলে এই দু' পড়িবে- (যখন বিমান উড্ডয়ন শুরু করে)

اللَّهُمَّ لَكَ السَّرَفُ عَلَى كُلِّ شَرَف وَ لَكَ) الْحَمْدُ عَلَى كُلِّ حَالٍ -)


অর্থাৎ “হে আল্লাহ! সর্বোচ্চ মর্যাদা একমাত্র আপনারই এবং সর্বাবস্থায় আপনার জন্যই সমস্ত প্রশংসা।” 

রাস্তায় কোন প্রকার ভয়ের কারণ উপস্থিত হইলে পূর্ণ আয়াতুল কুরসীএই আয়াত-


شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُوا الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا الله إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمِ - (সুরা আলে-ইমরান : ১৮)

এবং সূরা ইখলাসসূরা ফালাক  সূরা নাস পড়িবে।


পরবর্তী পর্ব —

ইহরাম বাঁধা  মক্কাশরীফে প্রবেশের নিয়ম 

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...