অহংকার ও আত্মপ্রীতি (পর্ব- ১)
অহংকার ও আত্মপ্রীতি মারাত্মক ব্যাধি —
রসূলে আকরাম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহী ওয়াসাল্লাম) এরশাদ করেন যে,
রসূলে আকরাম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহী ওয়াসাল্লাম) এরশাদ করেন যে,
আল্লাহ তা'আলা বলেন :
“অহংকার আমার চাদর এবং মহত্ত্ব আমার পরিধেয়। যে ব্যক্তি এ দুটি বিষয়ে আমার সাথে বিরোধ করে, আমি তাকে চুরমার করে দেব”।
অন্য এক হাদীসে আছে :
“তিনটি বিষয় বিনাশকারী। (১) কৃপণতা, মানুষ যার অনুগত হয়। (২) মানসিক প্রবৃত্তি, মানুষ যার অনুগামী হয়। (৩) আত্মপ্রীতি।”
অতএব, অহংকার ও আত্মপ্রীতি মারাত্মক ব্যাধি। অহংকারী ও আত্মপ্রিয় ব্যক্তি রুগ্ন এবং আল্লাহর দুশমন।
এ খণ্ডে বিনাশকারী বিষয়সমূহ বর্ণনা করাই আমাদের উদ্দেশ্য বিধায় অহংকার ও আত্মপ্রীতি সম্পর্কে আলোচনা করা নেহায়েত জরুরী। নিম্নে দুটি বিষয়কে পৃথক পৃথক বর্ণনা করা হচ্ছে।
পরবর্তী পর্ব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন