মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

আত্মদর্শন (১৫) প্রবৃত্তি বিশেষের অনুসরণে ভাব বিশেষের উৎপত্তি



আত্মদর্শন পর্ব - ১৫
📚কিমিয়ায়ে সাদাত ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)

প্রবৃত্তি বিশেষের অনুসরণে ভাব বিশেষের উৎপত্তি —
উল্লিখিত বর্ণনা হইতে বুঝা গেল যে, মানুষের প্রতি আদেশ জারি করিবার ও তাহাকে চালাইবার জন্য চারি প্রকার প্রবৃত্তি তাহার মধ্যে রহিয়াছে। তন্মধ্যে কোন্‌টির অধীনতায় তোমার গতিবিধি ও কাজকর্ম চলিতেছে তাহা তোমাকে বিশেষভাবে লক্ষ্য করিয়া দেখিতে হইবে। আর ইহাও দৃঢ়রূপে বিশ্বাস করিয়া লও যে, তুমি যে কাৰ্যই কর না কেন, তাহার ফলস্বরূপ তোমার আত্মায় এক প্রকার গুণ বা ভাব উৎপন্ন হইবে এবং এই সকল গুণ বা ভাব পরকালেও তোমার সঙ্গে থাকিব । এই গুণকেই স্বভাব বলে। 
মানব স্বভাব উল্লিখিত চারি প্রকার হুকুমদাতা প্রবৃত্তি হইতে উৎপন্ন হয়। তুমি খাহেশরূপ শূকরের অধীন হইয়া চলিলে তোমার স্বভাবে অপবিত্রতা, নির্লজ্জতা, লোভ-চাটুকারিতা, হিংসা ইত্যাদি কুস্বভাবের উৎপন্ন হইবে। অপরপক্ষে এই শূকরকে দাবাইয়া রাখিলে তোমার মধ্যে অল্পে তুষ্টি, লজ্জাশীলতা, বিচক্ষণতা, পবিত্রতা, নির্লোভতা, বিনয় ইত্যাদি সদগুণ প্রকাশিত হইবে। আবার ক্রোধরূপ কুকুরের বশীভূত হইলে দুঃসাহস, অপবিত্রতা, দাম্ভিকতা, গর্ব, অহংকার, প্রভু-প্রিয়তা, ভর্ৎসনা, অত্যাচার, অপরের প্রতি অবজ্ঞা ও ঘৃণা, কলহপ্রিয়তা প্রভৃতি স্বভাব তোমাতে প্রকাশিত হইবে । পরস্থ সেই কুকুরকে শাসনে রাখিতে তোমার মধ্যে ধৈর্য, গাম্ভীর্য, ক্ষমতা, স্থিরতা, বীরত্ব, নীরবতা, সম্মান শ্রেষ্ঠত্ব ইত্যাদি সদগুণ প্রকাশিত হইবে । যে শয়তানী প্রবৃত্তি পূর্বোক্ত শূকর প্রকৃতিতে প্রলুব্ধ করিয়া দুঃসাহসিক করিয়া তোলে ও প্রতারণা শিক্ষা দেয় তাহার বশবর্তী হইয়া চলিলে তোমাকে প্রবঞ্চনা, বিশ্বাসঘাতকতা, জালিয়াতি, হিংসা-বিদ্বেষ, ছলনা প্রভৃতি কুস্বভাব প্রকাশিত হইবে। পরভু তুমি যদি সেই শয়তানী প্রবৃত্তিকে বশীভূত করিয়া রাখ ও তাহার ধোঁকায় না পড় এবং বুদ্ধির লঙ্করকে বলবান করিয়া তোল তবে তোমাতে বিজ্ঞতা, জ্ঞান, কৌশল, নিপুণতা, সৎস্বভাব, শ্রেষ্ঠত্ব, প্রভুত্ব প্রভৃতি সদগুণ প্রকাশিত হইবে । এই সকল সদগুণ চিরকাল তোমার সঙ্গে থাকিবে এবং তোমার মৃত্যুর পর উহা স্থায়ী সৎকার্যের প্রস্রবণ ও তোমার সৌভাগ্যের বীজ হইবে ।

পরবর্তী পর্ব —
পাপ-পুণ্য 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...