রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

হজ্জ (৯) ইহরাম বাঁধা ও মক্কাশরীফে প্রবেশের নিয়ম



হজ্জ (পর্ব – ৯)
📚সৌভাগ্যের পরশমনি ✍🏻ইমাম গাজ্জালী(রহ.)

ইহরাম বাঁধা  মক্কাশরীফে প্রবেশের নিয়ম —

মীকাতে অর্থাৎ ইহরাম বাঁধিবার নির্দিষ্ট স্থানে পৌঁছিয়া হজ্জযাত্রিগণ ইহরাম বাঁধিবে। ইহরাম বাঁধিবার পূর্বে গোসল করিবে এবং শুক্রবারের ন্যায় চুলনখ ইত্যাদি কাটিবে। সেলাই করা পোশাক খুলিয়া রাখিয়া সাদা চাদর  তহবন্দ পরিধান করিবে। আর ইহরাম বাঁধিবার পূর্বে সুগন্ধী দ্রব্য লাগাইয়া লইবে এবং রওয়ানা হইবার সময় মক্কাভিমুখে দণ্ডায়মান হইয়া হজ্জের নিয়ত করিবে  মনে-মুখে বলিবে-

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ) الْحَمْدَ وَ النِّعْمَةَ لَكَ وَ الْمُلْكَ لاَ شَرِيكَ لَكَ -) 

উচ্চারণ- "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারীকা লাক" 

অর্থাৎ "আমি উপস্থিত হইয়াছিহে আল্লাহ্ আমি উপস্থিত হইয়াছি। আপনার কোনই শরীক নাই।আমি আপনারই  দ্বারে উপস্থিত হইয়াছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা এবং নিয়ামত আপনারই এবং সর্বময় কর্তৃত্ব একমাত্র আপনারইআপনার কোনই শরীক নাই।

 

যখনই কোন উচ্চ স্থানে আরোহণ করিবে বা নিম্ন স্থানে অবতরণ করিবে অথবা বহু সংখ্যক হাজীর সহিত একত্র হইবে তখনই এই (উক্তদু' উচ্চস্বরে পড়িবে।


কা'বা শরীফের নিকটবর্তী হইলে গোসল করিবে। হজ্জের মধ্যে নয় স্থানে গোসল করা সুন্নতযথা-(ইহরাম বাঁধার সময়, (মক্কা শরীফে প্রবেশের সময়, (কা'বাগৃহ তওয়াফ করিবার পূর্বে (আরাফার ময়দানে অবস্থানকালে, () 'মুযদালাফায়অবস্থানকালে এবং (তিনবার কঙ্করনিক্ষেপের সময় তিনবার গোসল এবং (বিদায়কালীন তওয়াফের পূর্বে। কিন্তু জমরা-আকাবা নামক স্থানে কঙ্কর নিক্ষেপের জন্য গোসল করিতে হয় না। মোটকথাগোসল করিয়া মক্কা শরীফে প্রবেশ করিবে এবং শহরে প্রবেশ করত কা'বাগৃহের প্রতি দৃষ্টি পতিত হওয়ামাত্র এই দু' পড়িবে-


(لا اللهَ إِلا الله وَاللهُ أَكْبَرُ اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ وَ دَارَكَ دَارُ السَّلَامِ تَبَارَكْتَ يَاذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ - اللَّهُمَّ هُذَا بَيْتُكَ عَظَمْتَهُ وَشَرَّفْتَهُ

وَ كَرَّمْتَهُ اللَّهُمَّ فَزِدْهُ تَعْظِيمًا وَزِدْهُ تَشْرِيفًا وَ تَكْرِيمًا وَزِدْهُ مَهَابَةً وَّ زِدْ مَنْ حَجَّهُ بِرًا وَ كَرَامَةً اَللَّهُمَّافْتَحْلِى أَبْوَابَ رَحْمَتِكَ وَادْخِلْنِي جَنَّتَكَ وَ أَعْذِنِي مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ -)


অর্থাৎ “আল্লাহ্ ব্যতীত কেহই উপাস্য হওয়ার যোগ্য নাই এবং আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ। হে আল্লাহ্আপনিইশান্তি এবং আপনার থেকেই সমস্ত শান্তি  আপনার গৃহই শান্তিময় গৃহ। আপনি মঙ্গলময়হে প্রতাপশালী  মহান। হে আল্লাহ্ইহা আপনার গৃহ। ইহাকে আপনি মাহাত্ম্যগৌরব  সম্মান দান করিয়াছেন। হে আল্লাহ্ইহার মাহাত্ম্যগৌরব  সম্মান আরও বৃদ্ধি করুন। যে ব্যক্তি এই গৃহের হজ্জ করিয়াছে তাহার পুণ্য  সম্মান বৃদ্ধি করুন। হে আল্লাহ্আমার জন্য আপনার রহমতের দ্বারসমূহ উন্মুক্ত করিয়া দেনআমাকে আপনার বেহেশতে প্রবেশ করান এবং আমাকে বিতাড়িত শয়তান হইতে আশ্রয় প্রদান করুন।” 


তৎপর বনি শাইবা নামক দ্বার দিয়া বাইতুল্লাহ্ শরীফে প্রবেশ করিবে এবং হাজরুল আসওয়াদের দিকে অগ্রসর হইয়া ইহাকে চুম্বন করিবে। লোকের ভীড়ের দরুন চুম্বন অসম্ভব হইলে ইহার দিকে হস্তপ্রসারণপূর্বক বলিবে


اللَّهُمَّ أَمَانَتِي أَدَّيْتُهَا وَمِيْثَاقِي تَاهَدْتُهُ أَشْهَدْلِي بِالْمَوَافَاتِ -


অর্থাৎ “হে আল্লাহ্আমার আমানত আমি আদায় করিলাম এবং আমার প্রতিজ্ঞা আমি পালন করিলাম। আমার জন্য সাক্ষী থাকুন যেআমি সম্পূর্ণ করিলাম।” ইহার পর কা'বাগৃহ তওয়াফ করিবে।


তওয়াফের নিয়ম 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...