শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মারেফতের মর্মকথা (১৭) বান্দার সম্পদ আল্লাহর দান

 

📚কাশফুল মাহজুব (পর্ব- ১৭)  ✍🏻দাতা গঞ্জেবকশ হাজবেরী (রহ.)

বান্দার সম্পদ আল্লাহর দান— 
বান্দার শ্রম সাধনা উপলক্ষ বৈ কিছু নয়। আল্লাহ তায়ালা বলেন:
“হে জনমণ্ডলী! তোমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী ও দরিদ্র। আল্লাহই প্রকৃত গনী এবং প্রশংসনীয়।” (সূরা: আল-ফাতির- ১৫) 
আরও বলেন:– “আল্লাহই প্রকৃত গনী তোমরা সবাই মুখাপেক্ষী এবং দরিদ্র।”
(সূরা: মুহাম্মদ- ৩৮)
অতএব বান্দা জন্মগতভাবেই দরিদ্র ও মুখাপেক্ষী। ফলে ধনী হোক অথবা দরিদ্র উভয় অবস্থায়ই মানুষ পরীক্ষার বিষয়বস্তু। মানুষের কর্তব্য দরিদ্রাবস্থায় ধৈর্যধারণ করা এবং স্বচ্ছলতার সময় কৃতজ্ঞতা প্রকাশ করা। 
আল্লাহ তায়ালা হজরত আইউব (আ.)-কে বিপদের কালে ধৈর্যধারণের জন্য উৎকৃষ্ট বান্দা নামে অভিহিত করেছেন। এ কারণে দেখা যায় আইউব (আ.) এর ধৈর্য এবং সুলায়মান (আ.) এর কৃতজ্ঞতা প্রকাশ উভয়ই আল্লাহর কাছে সমমর্যাদাসম্পন্ন। যেহেতু সম্পদ ও দরিদ্রতা আল্লাহর দান। উভয় অবস্থায়ই তাকে বরণ করে নেয়া ফকিরীর একটি বড় গুণ।
আমার ওস্তাদ হজরত কাসেম কুশাইরী (র.) বলেছেন: মানুষ ধনসম্পদ এবং দরিদ্রতা নিয়ে তর্ক-বিতর্ক করে এবং এটাকে নিজেদের একটি মত ও পথরূপে গ্রহণ করেছেন। আল্লাহ যদি আমাকে সম্পদ দান করেন তবে আমি অকৃতজ্ঞ হওয়ার পরিবর্তে কৃতজ্ঞতা প্রকাশ করব। আর যদি দরিদ্র করেন তাহলে লোভী ও মুখাপেক্ষী হওয়ার চেয়ে ধৈর্যধারণ করব।

পরবর্তী পর্ব-
মেকী দরিদ্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...