শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মারেফতের মর্মকথা (১৮) মেকী দরিদ্র

 

📚কাশফুল মাহজুব (পর্ব- ১৮)  ✍🏻দাতা গঞ্জেবকশ হাজবেরী (রহ.)

মেকী দরিদ্র—
যে ব্যক্তি দরিদ্র বা দরবেশ নয় বরং কৃত্রিম দরবেশ সেজে মানুষের প্রশংসা কুড়িয়ে বেড়ায় এবং লোকেও তাকে তাই মনে করে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন ব্যক্তি চরম জঘন্য এবং নীচ ও হীন। যে কাজেই লোককে আল্লাহ হতে দূরে সরিয়ে রাখে তা সম্মান নয় বরং জঘন্যতম হীনতা। বুযর্গগণ সবসময় তাদের মুরিদদের এই ব্যাপারে সতর্ক ও সাবধান করে দিতেন। 
হজরত জোনায়েদ (র.) দরবেশদের নসিহত করেন: – “হে দরবেশকুল! তোমরা আল্লাহ ওয়ালা নামে পরিচিত; আল্লাহ ওয়ালা হিসেবেই মানুষেরা তোমাদের শ্রদ্ধা করে। কিন্তু তোমরা যখন নির্জনে আল্লাহর সম্মুখে থাক তখন চিন্তা করে দেখ প্রকৃতপক্ষে আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক কতটা বিশুদ্ধ।”
শায়খ আবু সাঈদ (রহ.) বলেন: “যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পদশালী সে-ই আসল দরবেশ।” যখন সে আল্লাহর সাথে মিলিত হয় তখন তার আর কিছুই দরকার হয় না। আর যখন দূরে থাকে তখন তার স্বস্তি থাকে না ।

পরবর্তী পর্ব
তাসাউফ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...