ওলীর উন্নত অবস্থা সাধনাসাপেক্ষ
ওলীগণের আল্লাহর নৈকট্য প্রাপ্তি ও কারামতের প্রতি বিশ্বাস স্থাপন কর। আর জানিয়া রাখ যে, ওলীগণের এই উন্নত অবস্থা প্রথমত কঠোর সাধনার উপর নির্ভর করে- বিনা সাধনায় ওলী হওয়া যায় না। কিন্তু যে ব্যক্তি কৃষিকার্য করে সে শস্যও পাইবে, যে ব্যক্তি পথ চলে সে গন্তব্যস্থানেও পৌছিবে এবং যে অনুসন্ধান করে সে বাঞ্ছিত বস্তুও লাভ করিবে, এরূপ কোন নিশ্চয়তা নাই। যে কার্য যত গৌরবের ইহার শর্তাবলীও তত অধিক এবং ইহা অর্জন করাও ততই দুষ্কর। জ্ঞানলাভের কার্যই মানুষের শ্রেষ্ঠ কার্য, তন্মধ্যে আল্লাহর পরিচয়-জ্ঞান সর্বাপেক্ষা গৌরবান্বিত । বিনা সাধনা ও মুর্শিদে কামিল ব্যতীত এই পথে চলা যায় না । আবার উপযুক্ত সাধনা ও মুর্শিদে কামিল থাকিলেও আল্লাহর সাহায্য না হইলে এবং সৃষ্টির প্রারম্ভে সেইরূপ সৌভাগ্য অদৃষ্টে লিপিবদ্ধ না থাকিলে গৌরবের সেই উন্নত সীমায় উপনীত হওয়া যায় না । জাহেরী ইলমে নেতৃত্ব লাভ ও যাবতীয় কার্যের বেলায়ই এ কথা খাটে ।
আত্মার ক্ষমতাজনিত শ্রেষ্ঠত্ব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন