হজ্জ (পর্ব – ১৭)
📚সৌভাগ্যের পরশমনি ✍🏻ইমাম গাজ্জালী(রহ.)
বিদায়কালীন তওয়াফ —
নিজ গৃহে ফিরিবার ইচ্ছা হইলে প্রথমে সকল আসবাবপত্র বাঁধিয়া লইবে এবং সমস্ত কাজ সম্পন্ন করিয়া লইবে। তৎপর বাইতুল্লাহ্ হইতে বিদায় হইবে অর্থাৎ সাতবার তওয়াফ করিবে এবং দুই রাকআত নামায পড়িবে। এই তওয়াফে পূর্ববর্তী তওয়াফের ন্যায় ইযতেবাগ ও তাড়াতাড়ি করা আবশ্যক নহে। অতঃপর 'মূতানাম' নামক স্থানে যাইয়া দু'আ করিবে। অবশেষে কা'বাগৃহের উপরদৃষ্টি রাখিয়া পশ্চাতে হাঁটিতে হাঁটিতে হারম শরীফের সীমা অতিক্রম করিবে।
মদীনা শরীফ যিয়ারত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন