ওমরার বিবরণ —
ওমরা করিবার ইচ্ছা করিলে প্রথমে গোসল করত হজ্জের সময়ের ন্যায় ইহরামের বস্ত্র পরিধান করিবে এবং মক্কা শরীফ হইতে বাহির হইয়া ওমরার মীকাত অর্থাৎ জি'রানা, তানঈম ও হুদাইবিয়া- এই তিনস্থানের কোন এক স্থানে যাইবে। সে স্থানে ওমরার নিয়ত করিবে এবং 'লাব্বাইক বিওমরাহ্' (لبيك بعمرة) বলিবে। তৎপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মসজিদে গিয়া দুই রাকআত নামায পড়িবে এবং মক্কা শরীফে ফিরিয়া আসিবে। ফিরিবার পথে 'লাব্বাইকা' দু'আ পড়িতে থাকিবে। মসজিদে প্রবেশ করত লাব্বাইকা বলা স্থগিত রাখিবে এবং হজ্জের বিবরণে বর্ণিত নিয়মে তওয়াফ ও সাঈ করিবে। অতঃপর মস্তক মুণ্ডন করিবে। এ পর্যন্ত বর্ণিত নিয়মে তওয়াফ ও সাঈ করিবে। অতঃপর মস্তক মুণ্ডন করিবে। এ পর্যন্ত কার্যগুলিই করিলেই ওমরা পূর্ণ হইল। সারা বৎসরই ওমরা করা চলে। মক্কাবাসীগণের যথাসাধ্য ওমরা করা উচিত। অক্ষম হইলে তওয়াফ করা উচিত। ইহাতেও অসমর্থ হইলে কা'বা শরীফ দর্শন করা আবশ্যক।
পরবর্তী পর্ব
যমযমের পানি পান ও কা'বা শরীফে প্রবেশ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন