মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

আত্মদর্শন (১৩) মানব প্রকৃতিতে চতুর্বিধ স্বভাব



আত্মদর্শন পর্ব - ১৩
📚কিমিয়ায়ে সাদাত ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)

মানব প্রকৃতিতে চতুর্বিধ স্বভাব 
মানবের আভ্যন্তরিক প্রত্যেক লঙ্করের সহিত আত্মার সম্বন্ধ আছে এবং এইজন্যই মানবের মধ্যে ভিন্ন ভিন্ন গুণ ও পৃথক পৃথক স্বভাব উৎপন্ন হয়। তন্মধ্যে কতকগুলি মন্দ - ইহারা মানবকে ধ্বংস করে; আর কতকগুলি ভাল - এইগুলি মানুষকে সৌভাগ্যের উন্নত সোপানে লইয়া গিয়া মহা সম্মান প্রদান করে। এই সমস্ত স্বভাব যদিও বহুবিধ তথাপি উহাদিগকে চারি শ্রেণীতে ভাগ করা যায় । যথা – ( ১ ) চতুষ্পদ জন্তুর স্বভাব, ( ২ ) হিংস্র জন্তুর স্বভাব, ( ৩ ) শয়তানের স্বভাব ও ( ৪ ) ফেরেশতার স্বভাব। মানুষের মধ্যে লোভ ও কামপ্রবৃত্তি আছে বলিয়া তাহার আহার গ্রহণ ও স্ত্রী-সহবাস ইত্যাদি নিকৃষ্ট জন্তুর কাজে প্রবৃও হয়, ক্রোধ আছে বলিয়া তাহার কুকুর, সিংহ ও ব্যাঘ্রের ন্যায় মারামারি, কাটাকাটি, ঝগড়া-বিবাদ, গালিগালাজ করিয়া থাকে। ছলনা-প্রতারণা ও অপরের সঙ্গে বিবাদ-বিসম্বাদের প্রবৃত্তি মানুষের মধ্যে আছে বলিয়াই তাহারা শয়তানের কাজ করে। মানুষের মধ্যে বুদ্ধি আছে বলিয়া তাহারা ফেরেশতার কাজও করিয়া থাকে, যেমন - জ্ঞানের প্রতি অনুরাগ, মন্দ কার্যে বিরাগ, অপরের মঙ্গল কামনা, জঘন্য কার্য হইতে বিরত থাকিয়া নিজ সম্মান রক্ষা করা, আল্লাহর মারিফাত লাভ করত সন্তুষ্ট হওয়া এবং অজ্ঞানতা ও মুর্খতাকে লজ্জাকর বিবেচনা করা।" 
বাস্তব পক্ষে মানুষের প্রকৃতির মধ্যে কুকুর স্বভাব, শূকর স্বভাব, শয়তান-স্বভাব ও ফেরেশতা স্বভাব - এই চারিপ্রকার স্বভাব বিদ্যমান আছে। কুকুর স্বীয় আকৃতি, হস্ত, পদ ও চর্মের জন্য সে মন্দ কুকুর মানুষ দেখিলেই ঘেউ ঘেউ করিয়া আক্রমণ করিতে যায়। শূকরও আপন গঠনের দোষে ঘৃণিত। কুকুর ও শূকরের আত্না যে নীচ ইহাই তাহার মূল কথা। মানুষের মধ্যেও ঐ দুই প্রকার প্রবৃত্তি বর্তমান আছে। এইরূপে মানুষের মধ্যে শয়তান স্বভাব এবং ফেরেশতা স্বভাবের ব্যাখ্যা করা যাইতে পারে। 


বুদ্ধির আলোকে ফেরেশতাদের জ‍্যোতি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...