একটি কাহিনী
একদা হযরত শাইখ আবূ সাঈদ (র.) সূফীগণের সহিত কোন স্থানে যাইতেছিলেন। পথিমধ্যে একস্থানে দেখিতে পাইলেন, মেথরগণ পায়খানা পরিষ্কার করিতেছে। রাস্তায় কিছু মল পড়িয়াছিল। ইহা দেখিয়া তাঁহার সঙ্গিগণ হঠাৎ থামিয়া গেলেন এবং নাক বন্ধ করত অন্যদিকে সরিয়া পড়িলেন। কিন্তু তিনি সে স্থানে দাঁড়াইয়া তাঁহাদিগকে সম্বোধন করিয়া বলিলেন “বন্ধুগণ, বুঝিয়া বলত, এই ময়লা আমাকে কি বলিতেছে? ” তাঁহার উত্তর করিলেনঃ “ হযরত, কি বলিতেছেন আপনি বলিয়া দিন। ” তিনি বলিতে লাগিলেনঃ “ ময়লা বলিতেছে - গতকল্য আমরা বাজারে নানাবিধ উপাদেয় ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি আকারে দোকানে বিরাজ করিতেছিলাম। লোকে আমাদিগকে ক্রয় করিবার জন্য রাশি রাশি টাকা-পয়সা লুটাইতেছিল। এক রাত্র মাত্র আমরা তোমাদের উদরে ছিলাম। ইহাতেই আমরা দুর্গন্ধময় ও অপবিত্র হইয়া পড়িয়াছি। এখন ভাবিয়া দেখ, তোমাদের নিকট হইতে আমাদের পলায়ন করা উচিত, না আমাদের নিকট হইতে তোমাদের পলায়ন করা উচিত?” ।
মানবের উন্নতির উপায়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন