হজ্জ করিবার নিয়ম —
হজ্জের কর্তব্য-কার্যসমূহ প্রথম হইতে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে জানিয়া লওয়া নিতান্ত আবশ্যক। সুন্নত তরীকা অনুযায়ী ইবাদতের ফরয, সুন্নত ও আদব-কায়দা পরস্পর জড়িত ভাবে জানিয়া লওয়া আবশ্যক। কারণ, অভ্যাস দ্বারা যে ব্যক্তি ইবাদত কার্য সহজ ও স্বাভাবিকভাবে সম্পন্ন করিবার ক্ষমতাঅর্জন করিয়াছে তাহার নিকট সম্পাদনের হিসাবে সমস্ত ফরয, সুন্নত ও মুস্তাহাব একরূপই হইয়া দাঁড়ায় এবং সুন্নত ও নফল কার্য দ্বারাই লোকে আল্লাহর মহব্বতের উন্নত মর্যাদা লাভে সমর্থ হয়; যেমন রাসূলে মাকবুল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) ঘোষণা করেন যে, আল্লাহ্ তা'আলা বলেন, “ফরয কার্য সম্পন্ন করিয়া বান্দা আমার অতি নৈকট্য লাভ করে। কিন্তু আমার প্রিয় বান্দাগণ কেবল আমার নৈকট্য লাভ করিয়াই সন্তুষ্ট থাকে না, বরং সুন্নত ও নফল কার্য সম্পন্ন করিয়া তাহারা এমন মরতবায় উপনীত হয় যে, তাহাদের শ্রবণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয় ও হস্ত পদ আমি হইয়া যাই। তখন তাহারা আমার মাধ্যমেই শ্রবণ করে, আমার মাধ্যমেই দর্শন করে, আমার মাধ্যমেই গ্রহণ করে, আমার মাধ্যমেই কথা বলে।" অতএব ইবাদতের সুন্যত ও নফল সমুহও প্রতিপালন করা আবশ্যক। প্রত্যেক ইবাদতেরই শরীয়ত নির্দেশিত রীতি-নীতির প্রতি লক্ষ্য রাখা কর্তব্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন