বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

নফল নামায (পর্ব - ১৪) শাবানের নামাজ তথা সবেবরাতের নামাজ



নফল নামায - (পর্ব - ১৪)
📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)

শাবানের নামাজ
শাবানের ১৫ তারিখ (১৪ দিবাগত রাত) রাতে দু’দু'রাকআত করে একশ ' রাকআত পড়বে। প্রতি রাকআতে আলহামদুর পরে এগার বার সূরা এখলাস পড়বে। এক'শ রাকআত সম্ভবপর না হলে দশ রাকআত এবং প্রত্যেক রাকআতে আলহামদুর পরে এক'শ বার সূরা এখলাস পড়বে।
পূর্ববর্তী বুযুর্গগণ এ নামায পড়তেন এবং একে ‘সালাতে খায়র’ বলতেন। মাঝে মাঝে তারা এ নামায জামাআতেও পড়তেন। 
হযরত হাসান বসরী (রহঃ) বলেন : ত্রিশ জন সাহাবী আমার কাছে এ হাদীস বর্ণনা করেছেন যে, যেব্যক্তি রাতে এ নামায পড়বে, আল্লাহ তাআলা তার দিকে সত্তর বার রহমতের দৃষ্টি দেবেন এবং প্রত্যেক বারের দৃষ্টিতে তার সত্তরটি প্রয়োজন মেটাবেন। তার মধ্যে সর্বনিম্ন প্রয়োজন হচ্ছে মাগফেরাত। 

পরবর্তী পর্ব-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...