মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

নফল নামায (পর্ব - ৪) বৃহস্পতিবার রাত্রি ও দিনের নফল নামাজ



নফল নামায - (পর্ব - ৪)
📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)

বৃহস্পতিবার রাত্রি ও দিনের নফল নামাজ
বৃহস্পতিবার রাত্রি ও দিনের নামাজ
বৃহস্পতিবার রাত্রির নামাজ- 
হযরত আবু হোরায়রা (রাঃ)-এর রেওয়ায়েতে রসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) বলেন : যে ব্যাক্তি বৃহস্পতিবার রাতে মাগরিব ও এশার মাঝখানে দু'রাকআত নামায পড়ে- প্রত্যেক রাকআতে- 
> আলহামদু পাঁচ বার, 
> আয়াতুল কুরসী পাঁচ বার, 
> সুরা এখলাস পাঁচ বার,
> সুরা ফালাক পাঁচ বার,
> সুরা নাস পাঁচ বার,

> এবং নামাযান্তে পনর বার এস্তেগফার পাঠ করে, 
> সওয়াব পিতামাতাকে বখশে দেয়, 

পিতামাতার হক তার পক্ষ থেকে আদায় হয়ে যায়, যদিও সে পিতামাতার অবাধ্যতা করে। আল্লাহ তাআলা তাকে এমন বস্তু দেবেন, যা সিদ্দীক ও শহীদগণকে দেবেন।

বৃহস্পতিবার দিনের নামাজ:
হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর রেওয়ায়েতে রসূলে করীম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) বলেন : যেব্যক্তি বৃহস্পতিবার দিন যোহর ও আসরের মধ্যে দু'রাকআত নামায পড়ে, 
>প্রথম রাকআতে আলহামদু একবার, আয়াতুল কুরসী একশ' বার এবং 
>দ্বিতীয় রাকআতে আলহামদু একবার, সূরা এখলাস একশ' বার এবং দরূদ একশ’ বার পাঠ করে।
 
তাকে আল্লাহ তাআলা সেই ব্যক্তির সওয়াব দান করবেন, যে রজব, শাবান ও রমযানের রোযা রাখে। তাকে হজ্জের সমান সওয়াব দান করা হবে। আল্লাহ তাআলা তার জন্যে মুমিন ও তাওয়াক্কুলকারীদের সংখ্যা পরিমাণে সওয়াব লেখবেন। 

পরবর্তী পর্ব


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...