✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)
হযরত আদম সফীউল্লাহ (আঃ)-এর সৃষ্টি রহস্য
হযরত ইবনে আব্বাস (রঃ) হইতে বর্ণিত আছে যে তিনি বলিয়াছেন আল্লাহ্ তা'আলা হযরত আদম আলাইহিস্সালাম-কে বিভিন্ন দেশের মাটি হইতে সৃষ্টি করিয়াছেন। পবিত্র কাবা শরীফের মাটি হইতে মস্তক, দোহনার মাটি হইতে বক্ষস্থল, ভারত বর্ষের মাটি হইতে উদর ও পিট, হস্থদ্বয় পূর্ব দেশের মাটি হইতে পয়দা করিয়াছেন।
হযরত ওয়াহ্হাব ইবনে মাম্বা (রঃ) হইতে বর্ণিত আছে যে, "আল্লাহ্ তা'আলা সপ্তস্তরের মৃত্তিকা হইতে হযরত আদম আলাইহিস্সালামের সপ্তঅঙ্গ সৃষ্টি করিয়াছেন। যেমন- প্রথম স্তরের মাটি হইতে তাহার মস্তক, দ্বিতীয় স্তরের মাটি হইতে তাহার ঘাড়, তৃতীয় স্তরের মাটি হইতে তাহার বক্ষস্থল, চতুর্থ স্তরের মাটি হইতে তাহার হস্তদ্বয়, পঞ্চম স্তরের মাটি হইতে তাহার উদর ও পিট, ষষ্ঠ স্তরের মাটি হইতে তাহার উরুদ্বয় ও নিতম্ব এবং সপ্তম স্তরের মাটি হইতে তাহার পদদ্বয় সৃষ্টি করিয়াছেন।
পরবর্তী পর্ব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন