এখলাস (পর্ব – ৫)
📚এহইয়া উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)
এখলাস সম্পর্কে মনীষীগণের উক্তি —
— হযরত সূমী (রহ.) বলেন : এখলাস হল এখলাসের প্রতি লক্ষ্য না থাকা। কেননা, যে এখলাসের প্রতি লক্ষ্য রাখবে, তার এখলাসের জন্যে এখলাসের প্রয়োজন থাকবে। এতে ইঙ্গিত রয়েছে যে, আমলকে আত্মম্ভরিতা থেকে পরিষ্কার রাখা উচিত। এখলাসের প্রতি দৃষ্টি রাখা আত্মম্ভরিতার নামান্তর, যা আমলের অন্যতম আপদ। খুলুস বা নিষ্ঠা তাকেই বলা হয়, যা যাবতীয় আপদ থেকে মুক্ত হবে। যে এখলাসে আত্মম্ভরিতা থাকে, তাতে একটি আপদ থেকে যায়।
— হযরত সহল (রহ.) বলেন : এখলাস হচ্ছে বান্দার গতিবিধি ও স্থিরতা বিশেষভাবে আল্লাহ তা'আলার জন্যে নিবদ্ধ হওয়া। এ সংজ্ঞাটি পূর্ণাঙ্গ ও উদ্দেশ্য পরিব্যাপ্ত।
— হযরত ইবরাহীম ইবনে আদহামের উক্তিও এ অর্থই জ্ঞাপন করে। তিনি বলেন : এখলাস হচ্ছে আল্লাহ তা'আলার সাথে নিয়ত সাচ্চা করা।
হযরত সহলকে প্রশ্ন করা হল : নফসের জন্যে সর্বাধিক কঠিন কাজ কি? তিনি বললেন : এখলাস। কেননা, এতে নফসের কোন অংশ থাকে না।
ব্রুয়ায়ম (রহ.) বলেন : আমলের এখলাস হচ্ছে উভয় জাহানে এখলাসের জন্য কোন বিনিময় কামনা না করা। এতে ইঙ্গিত রয়েছে, জৈবিক বাসনা পার্থিব হোক অথবা পারলৌকিক সবই আপদ। আসলে আমল দ্বারা আল্লাহ তা'আলার সন্তুষ্টি ছাড়া অন্য কিছু চাওয়া উচিত নয়। এতে সিদ্দীকগণের এখলাসের প্রতি ইঙ্গিত করা হয়েছে। যে ব্যক্তি জান্নাতের আশায় অথবা দোযখের ভয়ে আমল করে, সে পার্থিব ভোগ-বিলাসের দিক দিয়ে মুখলেস বটে; কিন্তু প্রকৃতপক্ষে জৈবিক বাসনার অন্বেষণকারী। সত্যপন্থীদের কাছে সত্যিকার চাওয়ার বিষয় হচ্ছে কেবল আল্লাহ তা'আলার সন্তুষ্টি।
আবু ওছমান বলেন : এখলাস হচ্ছে সৃষ্টিকর্তার দিকে সার্বক্ষণিক লক্ষ্য রেখে সৃষ্টির প্রতি তাকানো বিস্তৃত হওয়া। এতে কেবল রিয়ার আপদ থেকে মুক্ত থাকার প্রতি ইঙ্গিত রয়েছে।
হযরত জুনায়দ বলেন : মলিনতা থেকে আমলকে পরিচ্ছন্ন করার নাম এখলাস।
এখলাস সম্পর্কে আরও অনেক উক্তি বর্ণিত হয়েছে। কিন্তু সন্তোষজনক উক্তি তাই, যা রসূলে আকরাম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) করেছেন। উনাকে এখলাস সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন : ”একথা বলা যে, আমার পরওয়ারদেগার আল্লাহ। এরপর নির্দেশ অনুযায়ী সরল পথে অবস্থান করা।“ এ উক্তির উদ্দেশ্য হচ্ছে নিজের নফস ও খেয়ালখুশীর কিংবা পরওয়ারদেগার ব্যতীত অন্য কারও এবাদত না করা। এরপর নির্দেশ অনুযায়ী সোজা ও সরল থাকা। অর্থাৎ, আল্লাহ ব্যতীত সব কিছু থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়া। বাস্তব এখলাস তাই।
এখলাসের স্থর সমূহ —

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন