মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

তত্ত্বদর্শন (১) আল্লাহ্-পরিচয়ের জন্য আত্ম-পরিচয়ের আবশ্যকতা


আল্লাহ-পরিচয় (তত্ত্বদর্শন) পর্ব – ১
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)

আল্লাহ্-পরিচয়ের জন্য আত্ম-পরিচয়ের আবশ্যকতা
 —
পূর্বকালের পয়গম্বর (আ.)-গণের কিতাবে উল্লেখ আছে যে, আল্লাহ্ তা’আলা বলেন – “তুমি আত্ম-পরিচয় লাভ কর তাহা হইলে আল্লাহর পরিচয় পাইবে”। 
এ সম্বন্ধে পূর্বকালের  বুজর্গগণের উক্তি মশহুর আছে : “যে ব্যক্তি নিজকে চিনিয়াছেন তিনি আল্লাহকে চিনিয়াছেন”। 
এ সকল উক্তি হইতে বুঝা যায় যে, মানবাত্মা দর্পণের ন্যায় স্বচ্ছ। মনোযোগের সহিত স্বীয় আত্মার প্রতি লক্ষ্য করিলে আল্লাহ্’র পরিচয় পাওয়া যায়। বহু লোক স্বীয় আত্মার প্রতি গভীরভাবে দৃষ্টিপাত করে, কিন্তু আল্লাহ’র প্রকৃত আত্ম-পরিচয় লাভ করা আবশ্যক; কেননা ইহা আল্লাহর পরিচয় লাভের আয়নাস্বরূপ। 
আত্ম-পরিচয়ের দুইটি উপায় আছে। তন্মধ্যে একটি নিতান্ত কঠিন। অধিকাংশ লোক ইহা বুঝিতে পারে না এবং যাহা অধিকাংশ লোকেই বুঝিতে অক্ষম তাহা বর্ণনা করাও সঙ্গত নহে। যে উপায়ে সকলের বোধগম্য হয় তাহাই বর্ণনা করা উচিত এবং তাহাই এখানে বর্ণিত হইতেছে। 

পরবর্তী পর্ব —
আল্লাহর অস্তিত্বের পরিচয় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...