মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

তত্ত্বদর্শন (৬) আল্লাহর কার্যাবলীর পরিচয়



আল্লাহ-পরিচয় (তত্ত্বদর্শন) পর্ব – ৬
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)

আল্লাহর কার্যাবলীর পরিচয়
পূর্বোল্লিখিত বর্ণনা হইতে আল্লাহর অস্তিত্ব ও গুণ অবগত হইয়াছে, তিনি যে' কি-কেমন - কি প্রকার?  তর্কের বহির্ভূত তাহাও বুঝিতে পারিয়াছে; তিনি যে কোন এক বিশেষ স্থানে আবদ্ধ নহেন তাহাও বুঝিয়া লইয়াছে এবং ইহাও জানা গেল যে, আত্মা-পরিচয় আল্লাহর পরিচয়ের কুঞ্জী। কিন্তু আল্লাহর পরিচয় লাভ সম্পর্কীয় একটি অধ্যায় এখনও বর্ণিত হয় নাই। এ অধ্যায়ে বর্ণনার বিষয় হইল – সমস্ত বিশ্বজগতের উপর আল্লাহর বাদশাহী কিরূপে চলিতেছে, ফেরেশতাগণের প্রতি আল্লাহ্’র আদেশ প্রেরণ ও ফেরেশতাগণ কর্তৃক আল্লাহর আদেশ প্রতিপালন ফেরেশতাগণ দ্বারা কার্য সম্পাদন, আকাশ হইতে পৃথিবীতে আদেশ প্রেরণ, আকাশ ও গ্রহ-নক্ষত্রাদির পরিচালন, আকাশের সহিত জগদ্বাসীর কার্যের সম্বন্ধ স্থাপন এবং তাহাদের জীবিকার 'কুঞ্জী' আসমানের যিম্মায় সমর্পণ প্রভৃতি। আল্লাহর মারিফাতের ইহা একটি বড় অধ্যায়। 
পূর্বে বর্ণিত বিষয়গুলিকে যেমন অস্তিত্ব-দর্শন ও গুণ-দর্শন বলা হয় তদ্রূপ এইগুলিকে ক্রিয়া দর্শন বলা হইয়া থাকে। আত্ম-দর্শন ক্রিয়া-দর্শনেরও কুঞ্জী। 

পরবর্তী পর্ব —
আল্লাহর ইচ্ছার প্রভাব প্রকাশের ক্রমিক ধারা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...