মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

তত্ত্বদর্শন (৫) আল্লাহর পবিত্রতা



আল্লাহ-পরিচয় (তত্ত্বদর্শন) পর্ব – ৫
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)

আল্লাহর পবিত্রতা 
মানুষ যেমন নিজ গুণ দ্বারা আল্লাহ্ তা'আলার গুণাবলীর পরিচয় পাইল এবং আপন অস্তিত্ব দ্বারা আল্লাহ্’র অস্তিত্ব বুঝিতে পারিল, তদ্রূপ স্বীয় পবিত্রতা দ্বারা আল্লাহ্ তায়ালার পবিত্রতা উপলব্ধি করিতে পারে। আল্লাহর পবিত্রতার অর্থ এই যে, তাঁহার গুণাবলী চিন্তা করিতে গেলে যাহা কিছু কল্পনায় আসে তিনি উহা হইতে বহু ঊর্ধ্বে। যদিও বিশ্বজগতের কোন স্থানই তাঁহার জ্ঞান ও ক্ষমতার বহির্ভূত নহে তথাপি কোন বিশেষ স্থানের সহিত তাঁহার সম্পর্ক সীমাবদ্ধ নহে। এইরূপ পবিত্রতার প্রত্যঙ্গ আত্মার আজ্ঞাধীনে পরিচালিত হয়। আত্মা সমস্ত দেহের বাদশাহ। তদ্রূপ আল্লাহ্ও কোন এক বিশেষ স্থানে আবদ্ধ নহেন; তথাপি সমস্ত বিশ্ব চরাচর তাঁহার পরিচালনাধীনে রহিয়াছে। আত্মার প্রকৃত অবস্থা ও গূঢ়তত্ত্ব পরিষ্কারভাবে ব্যক্ত করিলেই আল্লাহর পবিত্রতার সকল কথা প্রকাশিত হইয়া পড়িবে, কিন্তু উহা করিবার অনুমতি নাই এবং আত্মার গূঢ়তত্ত্ব পরিষ্কারভাবে ব্যক্ত করিলেই : (নিশ্চয়ই আল্লাহ্ আদমকে নিজ অনুরূপে সৃষ্টি করিয়াছেন) বাক্যের প্রকৃত মর্ম উদ্‌ঘাটিত হইবে। 

পরবর্তী পর্ব —
আল্লাহর কার্যাবলীর পরিচয় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...