মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

তত্ত্বদর্শন (১০) আত্ম-জ্ঞান ও বিশ্ব-জ্ঞান



আল্লাহ-পরিচয় (তত্ত্বদর্শন) পর্ব – ১০
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)

আত্ম-জ্ঞান ও বিশ্ব-জ্ঞান —
দেহ রাজ্যে মানুষের প্রভুত্বের সহিত বিশ্বপ্রভু আল্লাহর বাদশাহীর তুলনা করিতে গিয়া দুইটি প্রধান জ্ঞানের আভাস দেওয়া হইল। প্রথম, মানুষের আত্মজ্ঞান মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের সহিত উহার বিবিধ শক্তি ও গুণাবলীর সম্বন্ধ এবং এই সকল শক্তি ও গুণাবলীর উপর আত্মার আধিপত্য। এ সকল জ্ঞানের বিস্তৃত বিবরণ এ ক্ষুদ্র গ্রন্থে সম্ভব নহে। দ্বিতীয়, বিশ্বজ্ঞান – বিশ্বপ্রভু আল্লাহ্’র বাদশাহীর সঙ্গে ফেরেশতাগণের সম্পর্ক ও এই সকল ফেরেশতার মধ্যে একের সহিত অপরের সম্বন্ধ এবং আসমান, আরশ ও কুরসীর সহিত ফেরেশতাগণের সম্পর্ক। ইহাও এক বড় জ্ঞান। এ কথার আভাস দিবার উদ্দেশ্য এই যে, বুদ্ধিমান ব্যক্তি এই কথাগুলির প্রতি বিশ্বাস স্থাপন করিবে এবং উহা হইতে আল্লাহর মহত্ত্ব অনুভব করিবে। পক্ষান্তরে নির্বোধ ব্যক্তিও বুঝিতে পারিবে, কি কারণে সে অজ্ঞ ও ক্ষতিগ্রস্ত রহিল যে, এইরূপ প্রবল প্রতাপশালী বাদশাহ ও পরম সৌন্দর্যের আধার আল্লাহর দীদার লাভ করিতে পারিল না। বিশ্ব প্রভু আল্লাহর জ্ঞান মানুষ কতটুকু লাভ করিতে পারে? তবে এতটুকু বলার উদ্দেশ্য এই যে, মানুষ যেন বুঝিতে পারে যে, সে কত ক্ষুদ্রাতিক্ষুদ্র ! 

পরবর্তী পর্ব —
জড়জগতের মূল নির্ণয়ে প্রকৃতিবাদী ও জ্যোতির্বিদগণের ভুল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...