মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

আত্মদর্শন (১৯) মানুষের নিত্য ও অনিত্য গুণ



আত্মদর্শন পর্ব - ১৯
📚কিমিয়ায়ে সাদাত ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)

মানুষের নিত্য ও অনিত্য গুণ 
যে গুণ মানুষের শ্রেষ্ঠত্ব ও পূর্ণতার মূল কারণ, উহাই তাহার আসল ও নিত্য গুণ। এতদ্ব্যতীত অপর সমস্ত গুণই নৈমিত্তিক অর্থাৎ অন্য কারণে আগত ও অনিত্য। এই অনিত্য গুণগুলি মানুষকে কেবল পূর্ণতা লাভে সাহায্য করিবার জন্য দেওয়া হইয়াছে। এই জন্যই মানুষ যখন মরে তখন কাম, লোভ, ক্রোধ ইত্যাদি রিপু আর তাহার সহিত থাকে না। কিন্তু তখনও দুইটি বস্তুর কোন একটি অবিচ্ছেদ্যরূপে তাহার সহিত থাকে। 
—তন্মধ্যে ( ১ ) একটি মানুষের আসল মূল বস্তু; ইহা ফেরেশতাদের ন্যায় আল্লাহর মারিফাতে সুশোভিত। ইহা মৃত্যুর পরেও আপনা-আপনিই নেককার লোকের সঙ্গে বন্ধুর ন্যায় থাকিয়া যায়। ইহাই ফেরেশতাগণেরও চিরসাথী এবং তাঁহার এই অবস্থা প্রাপ্ত হইয়া সর্বদা আল্লাহর সন্নিধানে উপস্থিত থাকেন। নেক্কার লোকদের আত্মাও তদ্রূপ সুশোভিত হইয়া আল্লাহর সান্নিধানে বিরাজ করিবে; যেমন আল্লাহ্ তা'আলা বলেন : “সত্য আসনে ক্ষমতাশীল বাদশাহের নিকট (উপবিষ্ট) থাকিবে।” 
—অপর (২) বস্তুটি মৃত্যুর পর বদকার লোকের সঙ্গে থাকে। ইহা কলঙ্ক কালিমাপূর্ণ ও অন্ধকারাচ্ছন্ন। পাপের প্রভাবে মানবাত্মার মরিচা ধরে বলিয়া ইহা কলঙ্কালিমাপূর্ণ এবং জীবিতাবস্থায় সে অন্যের প্রতি ক্রোধ ও অবিচার করিয়া আরাম পাইতে বসিয়া অন্ধকারাচ্ছন্ন মৃত্যুকালে এই সকল কুপ্রবৃত্তি তাহা হইতে বিচ্ছিন্ন হইয়া যায়; কিন্তু তাহার আত্মার মুখ ইহাদের দিকেই থাকে। কারণ, তাহার সকল লোভনীয় দ্রব্য জীবনের লক্ষ্যবস্তু এই জগতেই থাকিয়া যায়। আর এই জগৎ পর জগতের নিম্নে বলিয়া বদকারগণ পরকালে ঊর্ধ্ব পদ অধো মস্তক অবস্থায় থাকে। এই অর্থেই আল্লাহ্ তা'আলা বলেনঃ “আক্ষেপ, যদি তুমি দেখ যখন পাপীগণ আপন পালনকারীর নিকট নিজেদের মাথা নীচু করিয়া থাকিবে।” (সূরা সিজদা : রুকূ ২, পারা ২১ ) এই প্রকার বদকার লোক শয়তানের সহিত সিজ্জীনে নিপতিত হইবে । সিজ্জীনের অর্থ সকলে জানে না । এইজন্য আল্লাহ্ বলেন “আর সিজ্জীন কি তোমাকে কিসে জানাইবে ?”


আত্মার শ্রেষ্ঠত্বের কারণ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...