মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বিবাহ (৩) বিবাহের ফযীলত সম্পর্কিত হাদীস



বিবাহ (পর্ব – ৩) 
📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জাল (রহ.)

বিবাহের ফযীলত সম্পর্কিত হাদীস—
* "বিবাহ আমার সুন্নত। যে আমার সুন্নতের প্রতি বিমুখ হয়, সে আমার প্রতি বিমুখ হয়।"০০
* “বিবাহ আমার সুন্নত। যে আমার ধর্মকে মহব্বত করে, সে যেন আমার সুন্নত পালন করে ।"
* “বিবাহ কর এবং অনেক সংখ্যক হয়ে যাও। আমি তোমাদেরকে নিয়ে কেয়ামতের দিন অন্য সকল উম্মতের উপর গর্ব করব। এমনকি গর্ভপাতজনিত শিশুদের নিয়েও ।"
* “যে আমার সুন্নতের প্রতি বিমুখ হয়, সে আমার দলভুক্ত নয় ।"
* “বিবাহ আমার অন্যতম সুন্নত। অতএব, যে আমাকে মহব্বত করে, সে যেন আমার সুন্নত পালন করে "।০
রসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) আরও বলেন 
* “যে দারিদ্র্যের ভয়ে বিবাহ বর্জন করে, সে আমার দলভুক্ত নয়।”  এ হাদীসে যে কারণে বিবাহ থেকে বিরত থাকা হয়, সেই কারণের নিন্দা করা হয়েছে- বিবাহ বর্জনের নিন্দা করা হয়নি। আরও বলা হয়েছে, 
* “যে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে”। এক হাদীসে আছে
* “যার যৌন সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। কারণ, এতে দৃষ্টি বেশী নত থাকে এবং লজ্জাস্থানের অধিক হেফাযত হয়। আর যে বিবাহ করতে না পারে সে যেন রোযা রাখে। কারণ, রোযা তার জন্যে খাসী হওয়ার শামিল ।"
এ থেকে জানা গেল, বিবাহের ফযীলতের কারণ হচ্ছে চক্ষু ও লজ্জাস্থান দূষিত হওয়ার আশংকা। খাসী হওয়ার উদ্দেশ্য হচ্ছে রোযার কারণে কামভাব হ্রাস পাওয়া। 
এক হাদীসে আছে – এই এই 
* “যখন তোমার কাছে এমন কেউ আসে যার ধর্মপরায়ণতা ও বিশ্বস্ততায় তুমি সন্তুষ্ট, তখন তার বিবাহ করে দাও। এরূপ না করলে পৃথিবীতে গোলযোগ ও অনর্থ সৃষ্টি হবে ।" এখানে ফযীলতের কারণ গোলযোগের আশংকা বর্ণিত হয়েছে। আরও বলা হয়েছে, 
* “যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে নিজে বিবাহ করবে অথবা অন্যের বিবাহ করে দেবে, সে আল্লাহ তাআলার ওলী হওয়ার হকদার হয়ে যাবে”।  অন্য এক হাদীসে বলা হয়েছে- 
*  “যে ব্যক্তি বিবাহ করে, সে তার অর্ধেক ধর্ম সংরক্ষিত করে নেয়। এখন বাকী অর্ধেকের জন্যে তার উচিত আল্লাহকে ভয় করা ।" এতেও ইঙ্গিত রয়েছে যে, বিবাহের ফযীলতের কারণ হচ্ছে বিরোধ থেকে বাঁচা এবং অনর্থ থেকে দূরে থাকা। কেননা, দুটি বস্তুই মানুষের ধর্ম বিনষ্ট করে- লজ্জাস্থান ও পেট। বিবাহ করলে লজ্জাস্থানের বিপদ থেকে বাঁচা যায়। 
আরও বলা হয়েছে- 
* “মৃত্যুর সাথে সাথে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি বিষয় বাকী থাকে। একটি হচ্ছে সৎ সন্তান। যে মৃত পিতার জন্যে দোয়া করে ।"
বলাবাহুল্য, সন্তান হওয়ার উপায় বিবাহ ছাড়া কিছুই নয়।

পরবর্তী পর্ব —
বিবাহের ফযীলত সম্পর্কিত সাহাবায়ে কেরামের উক্তিসমূহ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...