বিবাহ (পর্ব – ১২)
📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)
বিবাহ বন্ধনের শর্ত —
(১) ওলী তথা অভিভাবকের অনুমতি। মহিলার কোন অভিভাবক না থাকলে শাসনকর্তার অনুমতি তার স্থলবর্তী হবে।
(২) মহিলা প্রাপ্ত বয়স্কা বা পূর্ব বিবাহিতা হলে তার সম্মতি। যদিকুমারী হয় এবং পিতা অথবা দাদা ছাড়া অন্য কেউ অভিভাবক হয়, তাহলেও মহিলার অনুমতি শর্ত।
(৩) দু'জন সাক্ষীর উপস্থিতি, যারা বাহ্যতঃ বিশ্বাস্ত হবে, অর্থাৎ, অপকর্মের তুলনায় সৎকর্ম বেশী করে এমন। যদি এমন দুজন সাক্ষী উপস্থিত থাকে, যাদের অবস্থা জানা নেই, তবুও বিবাহ হয়ে যাবে।
(৪) ইজাব ও কবুল হওয়া।
পরবর্তী পর্ব —
বিবাহ বন্ধনের আদব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন