যশ ও রিয়া (পর্ব - ৯)
📚এহইয়াউ উলুমিদ্দীন - ✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)
📚এহইয়াউ উলুমিদ্দীন - ✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)
নিন্দাকে ঘৃনা করার চিকিৎসা
পূর্বে বর্ণিত য়য়েছে, নিন্দাকে ঘৃণা করার কারণ প্রশংসা প্রীতির কারণের বিপরীত। সুতরাং চিকিৎসাও প্রশংসাপ্রীতির চিকিৎসা দ্বারা হৃদঙ্গম করা যায়। সংক্ষেপে এর বর্ণনা এইযে, যে ব্যক্তি তোমার নিন্দা করে, সে যদি তার কথায় সত্যবাদি হয় এবং হিতাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে নিন্দা করে, তবে তার উপর রাঘ করা, বিদ্বেষ পোষন করা এবং মন্দ কথা বলা উচিত নয়। কেননা, এরূপ ব্যক্তি তোমার দোষ বর্ণনা করে তোমাকে ধ্বংসের পথ থেকে বাচাতে চায়। আর যদি সে তোমাকে কষ্ট দেয়ার নিয়তে নিন্দা করে, তবুও তার কথায় তোমার উপকারই হবে। কেননা, সে তোমার দোষ বলে দিয়েছে, যা তুমি জানতেনা। বলাবাহুল্য এটা সৌভাগ্যের কারণ। অবশ্য কষ্ট দেয়ার নিয়ত করে নিন্দাকারী নিজেরই অনিষ্ট করে। কিন্তু তোমার জন্য তার উক্তি নিয়ামত-স্বরূপ আর যদি নিন্দাকারী তার কথায় মিথ্যাবাদী হয়, তবে এমতাবস্থায়ও খারাপ লাগা উচিত নয়। বরং এক্ষেত্রে দেখা দরকার যদিও সেই বিশেষ দোষটি তোমার মধ্যে নেই ; কিন্তু এরমত দোষ আরও থাকতে পারে। অতএব শোকর করা উচিত যে, নিন্দাকারী সেসব দোষ সম্বন্ধে অবগত হয়নি এবং এমন দোষ বলেই ক্লান্ত হয়ে গেছে, যা তোমার মধ্যে নেই। এ ছারা যে ব্যক্তি তোমার দোষ বলে, সে তার পুণ্যসমুহ তোমাকে উপহার দেয়, আর যে তোমার প্রশংসা করে সে হাদিস অনুযায়ী তোমার কোমর ভেঙ্গে দেয়। অতএব কোমড় ভাঙ্গার কারণে তুমি আনন্দিত হবে, আর পুন্য আসার কারণে দুঃখিত হবে, এটা কেমন কথা ! পুন্য এলেতো আল্লাহর নৈকট্য লাভ হয়, যার জন্য তুমি আগ্রহী থাক। আরো একটি বিষয় চিন্তা করা উচিত যে, নিন্দাকারী ব্যক্তি তোমার নিন্দা করে নিজের ধর্ম বরবাদ করেছে এবং আল্লাহর রহমত থেকে দুরে সরে পরেছে। অতএব তোমার রাঘ করা ও তাকে বদদোয়া দেয়া উচিত নয়। এবং এরূপ দোয়া করা দরকার- ইলাহী ! তাকে যোগ্যতা দাও, তার প্রতি রহম কর এবং তার তওবা কবুল কর। দেখ, উহুদ যুদ্ধে যখন কাফেররা রসুলে আকরাম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম)-এর দন্ত মোবারক শহীদ করেছিল, মস্তক ক্ষত বিক্ষত করেছিল এবং তার পিতৃব্য আমীর হামযা (রঃ)-কে শহীদ করেছিল, তখন তিনি এই দোয়া করেন :
>“ইলাহী আমার কওম-কে সৎপথ প্রদর্শন করুন। কারণ তারা অজ্ঞ”।
হযরত ইবরাহীম ইবনে আদহাম (রহঃ) এমন এক ব্যক্তির জন্য নেক দোয়া করেছিলেন, যে তার মাথায় আঘাত করেছিল। লোকেরা বলল এক্ষেত্রে নেক দোয়া করার কারণ কি? তিনি বললেন : আমি নিশ্চিতরূপে জানি, তার এই আচরনের কারণে আমি সওয়াব পাব, সে আমার দিক থেকে আযাব ভোগ করুক।
পরবর্তী পর্ব









